প্রয়োগমূলক শিক্ষাব্যবস্থা: বর্তমান প্রেক্ষাপট ও উত্তরণ

Authors

  • মিজানুর রহমান

Keywords:

প্রয়োগবাদ, শিক্ষা, দর্শন, বাংলাদেশ

Abstract

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানব জীবনের ওপর যত প্রকারের প্রভাব বিস্তৃত হয় সবকিছুই
শিক্ষা নামে অভিহিত হতে পারে। বাস্তবক্ষেত্রে শিক্ষা বলতে আমরা বেঁচে থাকার তাগিদে বিভিন্ন কলা কৌশল
সম্পর্কে জানা ও পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে জীবিকা অর্জনের জন্য জ্ঞান লাভ
করাকে বুঝি। আমেরিকান প্রয়োগবাদের প্রবক্তা জন ডিউঈও শিক্ষার বাস্তব উপযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ
করেন। শিক্ষার লক্ষ্য শুধু ব্যক্তির উন্নয়ন সাধন নয়, ব্যক্তির সাথে সাথে সমাজ ও রাষ্ট্রের প্রতিও কর্তব্যবোধ জাগ্রত
করে যা তাই হল প্রকৃত শিক্ষা। একজন শিক্ষার্থী শিক্ষালাভ শেষে যদি তার শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে
সক্ষম না হয় তাহলে এই শিক্ষা বৃথা। অতএব শিক্ষা ব্যবস্থায় যদি বাস্তব উপযোগিতার ওপর বেশি জোর দেয়া হয়
তবে বেকারত্বের হার কমে যাবে নি:সন্দেহে। আলোচ্য প্রবন্ধের মূল লক্ষ্য হচ্ছে প্রয়োগবাদী শিক্ষাব্যবস্থা ও আমাদের
প্রেক্ষাপটে এ শিক্ষাব্যবস্থায় উত্তরণের উপায়।

Downloads

Published

2023-10-16