ইসলামে তাসাউফ দর্শন ও আত্মার উৎকর্ষে এর প্রভাব: একটি পর্যালোচনা

Authors

  • আহমদ রেযা

Keywords:

তাসাউফ, সূফীবাদ, আত্মা, তাযকিয়া, শয়তান, মারেফাত, বায়াত, আউলিয়া, পীর

Abstract

“তাসাউফ” মূলত আধ্যাত্মিক দর্শন। মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হওয়ার দর্শনই
হলো এর মূলসুর। তাসাউফ “সূফীবাদ” নামেও পরিচিত। এই সূফী তরিকার মাধ্যমে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ
করে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হয়। দুনিয়াতে যেমন প্রত্যেক বিষয় অন্য কারো কাছ থেকে শিখতে হয় তেমনই
আল্লাহর ক্সনকট্য অর্জনের নিমিত্তে শিক্ষক হিসেবে সূফীদের সহচর্যে থাকতে হয়। সূফীবাদের মাধ্যমে আত্মাকে
কলুষমুক্ত করে বান্দা আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হয়ে ইলমে মারেফাত বা আল্লাহর পরিচয় লাভ করে। আর এটাই
হলো সূফীবাদেও মুখ্য উদ্দেশ্য। আত্মাকে পরিশুদ্ধ করার জন্য বান্দাকে ষড়রিপু নিয়ন্ত্রণে রাখতে হয় এবং তাকে
মোকাবেলা করতে হয় শয়তান নামক তার শত্রুকে যে সবসময় তাকে কুমন্ত্রণা দেয়। আর এই আত্মাকে পরিশুদ্ধ
করার মাধ্যমে বিশ্ব থেকে পারস্পরিক হানাহানি, যুদ্ধ, অসহিষ্ণুতা ও অশান্তি দূর করে বিশ^ময় শান্তি প্রতিষ্ঠা করা
সম্ভব। কারণ পরিশুদ্ধ আত্মা কখনো অন্যায় কাজে লিপ্ত হয় না।

Downloads

Published

2021-12-30